দোহারে মাস্ক পরিধান না করার অপরাধে ১৫ জনকে অর্থদণ্ড
ঢাকার দোহার উপজেলায় মাস্ক পরিধান না করার অপরাধে ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলার জন্য মাস্ক পরিধানের ওপর ব্যাপক প্রচার-প্রচারণা, মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় জন সচেতনতামূলক প্রচার ও ভ্রাম্যমাণ আদালত মাস্ক পরিধান না করার অপরাধে ১৫ জনকে অার্থিক দণ্ড প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ১শত মাস্ক বিনামূল্যে জন সাধারণের মাঝে বিতরণ করেন। এসময় দোহার থানা পুলিশ সহযোগীতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং মুখে মাস্ক পরিধান করুন। অামাদের অভিযান অব্যাহত থাকবে।